ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ

নবম শ্রেণির স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের নৃশংস অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যুবককে আসামি করে থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী দীর্ঘদিন ধরে তালতলা সরকারপাড়া গ্রামে তার নানির বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। ঘটনার দিন সকালে তার মা ও নানি চিকিৎসার জন্য রংপুরে যান। এই সুযোগে দুপুর ২টার দিকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযুক্তরা মেয়েটিকে পার্শ্ববর্তী একটি নির্জন ভুট্টাক্ষেতে নিয়ে মুখে কাপড় বেঁধে আটকে রাখে এবং সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এদিকে সন্ধ্যা গড়িয়ে গেলেও ওই কিশোরী বাড়িতে না ফেরায় স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে তার মা ও নানি বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন এবং ওই রাতেই অভিযুক্ত কাজল ও মুন্নার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—একই এলাকার রবিউল ইসলাম শুকারুর ছেলে কাজল রানা ও বরকত আলীর ছেলে মুন্না ইসলাম মান্নান।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ভুক্তভোগী ছাত্রীর জবানবন্দি গ্রহণ করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X