ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরীকে ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

ফরিদপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ধর্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা ও আসামির জমিজমা বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুদ্দিন মোল্যা (৫৭) রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের জয়পুর হাট গ্রামের বাসিন্দা।

‎আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই সময়ে স্থানীয়রা হাতেনাতে আটক করে এবং অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। পরেরদিন কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর বাবা।

‎আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, একটি পরিবারের প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা সমাজের জন্য হুমকিস্বরূপ। যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম। যাতে একজন কিশোরী বা তরুণী তার পরিবার বা প্রতিবেশীর কাছে নিরাপদ থাকে, সমাজে এমন ঘটনা যেন না ঘটে। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১০

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১১

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১২

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৩

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৪

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৫

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৬

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৭

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৮

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৯

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

২০
X