রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পুলিশ প্রশাসনে রদবদল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। এর অংশ হিসেবে রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, সদর পুলিশ কোর্টে কর্মরত কোর্ট পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলামকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গোয়ালন্দ ঘাট থানার বর্তমান ওসি মমিনুল ইসলামকে রাজবাড়ী সদর পুলিশ কোর্টের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে রাজবাড়ী সদর থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার ঘোষকে পদোন্নতি দিয়ে সদর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজবাড়ী সদর থানার বর্তমান ওসি খন্দকার জিয়াউর রহমানকে জেলা বিশেষ শাখাতে (ডিএসবি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনসেবা আরও জোরদার করতেই এই রদবদল করা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১০

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১১

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১২

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৩

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৪

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৫

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৬

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৭

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

২০
X