মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ১৯৩ লিটার পেট্রোল উদ্ধার

ফরিদপুরে পেট্রোল ক্রয় ও মজুতের অভিযোগে মো. জুবায়ের হোসেনকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
ফরিদপুরে পেট্রোল ক্রয় ও মজুতের অভিযোগে মো. জুবায়ের হোসেনকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে পেট্রোল ক্রয় ও মজুতের অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ১৯৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জুবায়ের ফরিদপুর সদরের একটি ফিলিং স্টেশন থেকে প্রতি লিটার ১৫০ টাকা দরে ১৯৩ লিটার পেট্রোল কিনে ইজিবাইকযোগে সালথায় নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানসহ পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, ‘অবৈধভাবে পেট্রোল মজুতের চেষ্টা করায় তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও জানান, উদ্ধার হওয়া পেট্রোল স্থানীয় একটি পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X