বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা আর নেই

রাফিয়া সুলতানা রাফি। ছবি : কালবেলা
রাফিয়া সুলতানা রাফি। ছবি : কালবেলা

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ন আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ এপ্রিল) রাতে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাফিয়া ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল সংসদের নির্বাচনে প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার রাফিয়া রাফির মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করে শোক বার্তা দিয়েছে বগুড়া জেলা এনসিপি। তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।

শোক বার্তায় বলা হয়, বুধবার রাত ৩টার দিকে ইন্তেকাল করেছেন রাফিয়া সুলতানা রাফি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, এনসিপির জেলায় আহ্বায়ক এমএসএ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ। তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি রাত ১০টার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরে তাকে আইসিইউতে স্থানান্তরের পর রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার স্বামী ও দুই মেয়ে রয়েছে। এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হবে।

জানা গেছে, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হন। তিনি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন।

বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় রাফিয়া সুলতানার বাবার বাড়িতে জানাজার নামাজ হবে বলে জানিয়েছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সহযোদ্ধা, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক ছিলেন রাফিয়া সুলতানা।

কালবেলা/এআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১০

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১১

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১২

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৩

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৪

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৫

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৬

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির

১৭

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৯

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২০
X