ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-১৪ এর যৌথ অভিযান। ছবি : কালবেলা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-১৪ এর যৌথ অভিযান। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স এনএন এন্টারপ্রাইজ এবং মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্য অমান্য করে খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১৪ ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার লুৎফা বেগমসহ অন্যান্য সদস্যরা।

সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, এলপি গ্যাসের পাইকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের জন্য সহনীয় দামে গ্যাস নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X