ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা

জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনায় রেলপথের একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ইটাখোলা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ইটাখোলা এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সকাল ১০টার দিকে লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করতে গিয়ে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় উদ্ধারকারী (রিলিফ) ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। পরে ওই বগিটি ঘটনাস্থলে রেখে উদ্ধারকারী ট্রেনের বাকি অংশ স্টেশনে ফিরে যায়।

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত পাওয়ার কারটি উদ্ধার করা হয়। পরে রিলিফ ট্রেনের মাধ্যমে সেটিকে ময়মনসিংহ জংশন স্টেশনে নিয়ে যাওয়া হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, লাইনচ্যুত ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করে ময়মনসিংহ জংশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেলপথ ও কালভার্ট মেরামতের কাজ চলমান রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১০

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১১

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১২

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৩

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৪

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

১৬

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

১৭

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

১৮

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

১৯

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

২০
X