কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিহত সোহাগ। ছবি : কালবেলা
নিহত সোহাগ। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজ এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকার উত্তরখান এলাকার ৪৬ নং ওয়ার্ডের বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম সোহাগ ওরফে সুমন (৩০)। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের সুনু বেপারীর ছেলে।

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহতের ভগ্নীপতি এজেড সুমন জানান, চাকরি ছেড়ে কিছুদিন ধরে সোহাগ ডিমের ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর সকালে খবর পেয়ে তারা ঢাকার উত্তরখান এলাকায় সোহাগের গলাকাটা মরদেহ দেখতে পান।

উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X