ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নদীর পাড়ে মিলল যুবকের গলাকাটা মরদেহ 

মরদেহ উদ্ধারে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধারে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদীর পাড় থেকে আবেদ আলী (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার অরুয়াইল-রাজাপুর সড়ক সংলগ্ন ছেত্রা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবেদ আলী পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। সে অরুয়াইল বাজারের একটি মসলার মিলে কাজ করত।

মসলা মিলের মালিক বাহলুল আহমেদ ও স্থানীয়রা জানান, রোববার (১৭ মে) সন্ধ্যায় আবেদ আলী মিলের কাজ শেষ করে বাড়ির উদ্দেশে চলে যায়। পথিমধ্যে তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করার কথা ছিল।

এরপর থেকে আবেদ আলীর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্থানীয় লোকজন নদীর পাড়ে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সরাইল থানার কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে। তার গলায় জবাই করার আঘাত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১০

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৪

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৫

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৬

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৭

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৮

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৯

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

২০
X