ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

অভিযুক্ত সুজন শেখ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত সুজন শেখ। ছবি : সংগৃহীত

ফরিদপুরে এক বিধবাকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর হাজারীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম।

গ্রেপ্তার সুজন শেখ (৩৫) শহরের পশ্চিম আলীপুর এলাকার মৃত হালিম শেখের ছেলে।

এর আগে, ভুক্তভোগী নারীকে ফ্যামিলি ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন সুজন শেখ। কার্ড করে দিতে উপজেলা পরিষদে যাওয়ার জন্য ২ এপ্রিল সকাল ৯টার দিকে তাকে রিকশায় উঠিয়ে নেন। পরে অফিসে নেওয়ার কথা বলে বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন।

একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসা নিয়ে ৬ এপ্রিল তিনি বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার ফরিদপুর কোতোয়ালী থানায় সুজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী নারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X