ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম। গ্রেপ্তার আসামির নাম সাদ্দাম শেখ (৩০)। তিনি ধর্ষণ মামলার প্রধান আসামি।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনে পূর্বপরিচিত এক নারীকে ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা উপজেলার ঘরুয়া এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা তার সহযোগীদের নিয়ে ভিকটিমকে মারধর করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় ভিকটিমের সঙ্গে থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেন।

এ ঘটনায় গত ১ এপ্রিল ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে সহায়তার জন্য র‌্যাবের কাছে আবেদন করেন।

র‍্যাব-১০ ফরিদপুর অফিসের কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সাদ্দাম শেখকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X