চাঁদপুর প্রতিনিধিঃ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:৩২ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাপ ইনস্টল করে অর্ধ লাখ টাকা খোয়ালেন যুবক

পুরোহিত প্রদ্যুৎ কুমার আচার্যী । ছবি : কালবেলা
পুরোহিত প্রদ্যুৎ কুমার আচার্যী । ছবি : কালবেলা

নিজের ব্যবহৃত মোবাইল ফোনে অসতর্কতাবশত অনলাইন অ্যাপস ইনস্টল করে প্রায় অর্ধলাখ টাকা খোয়ালেন চাঁদপুরের এক যুবক। প্রতারক চক্রের হাতে টাকা খুইয়ে বিপাকে পড়েছেন প্রদ্যুৎ কুমার আচার্যী (৪৯) নামের ওই জ্যোতিষ গবেষক। টাকা ফেরত পেতে থানা পুলিশের দ্বারে ঘুরলেও এখন পর্যন্ত কোনো আশার আলো দেখছেন না তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সহায়তা পেতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন ওই যুবক। প্রদ্যুৎ কুমার আচার্যী শহরের পুরানবাজারের মৃত অমূল্য চন্দ্র আচার্যী ও মৃত মায়া রানী আচার্যীর ছোট ছেলে। পেশায় তিনি জ্যোতিষ শাস্ত্রের গবেষক এবং সনাতনী পুরোহিত।

প্রদ্যুৎ কুমার আচার্যী বলেন, আমি ফোন ব্যবহারের সময় হঠাৎ অসতর্কতায় মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করি। এরপর আমার মোবাইল হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। পরে ফোন টেকনিশিয়ানের মাধ্যমে ফোন চালু করার পর দেখতে পাই, আমার ফোন হ্যাকারদের দখলে। হ্যাকাররা আমার বিকাশে থাকা ১২ হাজার ৫শ’ টাকা এবং ফোনে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাপ সংযুক্ত থাকায়, সেখান হতেও ৩০ হাজার টাকা তুলে নেয়।

তিনি আরও বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তিরা যে নাম্বারে টাকাগুলো সেন্ডমানি করেছে তা আমার ফোনের মেসেজে আসায় সেগুলো দিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু গত ৪ এপ্রিল জিডির পরে এখন পর্যন্ত থানা থেকে টাকা উদ্ধারে তেমন কোনো সহায়তা পাইনি। আমি এখন টাকা খুইয়ে নিরুপায় হয়ে চরম হতাশায় ভুগছি এবং আইনের সর্বোচ্চ সহায়তা কামনা করছি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওনাকে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X