মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ন্যায্য মূল্যে ১২ হাজার লিটার ডিজেল পেলেন কৃষকরা

ন্যায্য মূল্যে কৃষকদের মধ্যে ডিজেল বিক্রি করা হচ্ছে । ছবি : কালবেলা
ন্যায্য মূল্যে কৃষকদের মধ্যে ডিজেল বিক্রি করা হচ্ছে । ছবি : কালবেলা

কৃষকের দুশ্চিন্তা রোধ করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন মাদারীপুরের শিবচর উপজেলার প্রশাসন। উপজেলার প্রান্তিক কৃষকদের জ্বালানি তেল নিশ্চিত করতে ন্যায্য মূল্যে বিশেষ ডিজেল বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। এ সময় স্থানীয় কৃষকদের মাঝে ১০ লিটার করে ডিজেল বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে সেচকাজের জন্য ডিজেলের ওপর নির্ভরতা বেশি থাকায় কৃষকরা কিছুটা দুর্ভোগে পড়েন। তাই ডিপো থেকে ১২ হাজার লিটার ডিজেল সংগ্রহ করে সরকারি মূল্যে সরাসরি কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। এতে প্রায় ১ হাজার ২শ কৃষক উপকৃত হবেন।

এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা বলেন, পাম্পে গিয়ে নিয়মিত তেল না পাওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এখন সরাসরি তেল পেয়ে সেচ কার্যক্রম চালানো সহজ হচ্ছে।

শিরুয়াইল ইউনিয়নে মজিবর সরদার নামক এক কৃষক বলেন, বোরো মৌসুমে তেল ছাড়া কিছুই করা যায় না। আজ ১০ লিটার ডিজেল পেয়ে অনেকটা স্বস্তি লাগছে। এমন উদ্যোগ থাকলে আমরা ভালোভাবে চাষ করতে পারবো।

জালাল হাওলাদার নামের আরেক কৃষক বলেন, আমাদের মতো গরিব কৃষকের জন্য এই উদ্যোগটা অনেক বড় সহায়তা। আগে পাম্পে গিয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হতো। এখন সরাসরি তেল পেয়ে চাষাবাদের সরঞ্জাম চালাতে সুবিধা হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, প্রতিদিন অসংখ্য কৃষক তেল সংগ্রহের প্রত্যয়ন নিতে আমাদের কাছে আসেন। কিন্তু পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় তারা কাঙ্ক্ষিত তেল পাচ্ছিলেন না। কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ কারণে সরাসরি ডিপো থেকে ডিজেল এনে সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রয় করা হচ্ছে। এই উদ্যোগে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X