রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা নদীতে নেমেই ডুবে গেল শিশুটি

পদ্মা নদী সংলগ্ন দৌলতদিয়া ক্যানেল ঘাট। ছবি : কালবেলা
পদ্মা নদী সংলগ্ন দৌলতদিয়া ক্যানেল ঘাট। ছবি : কালবেলা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে রবিন নামে ১২ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিশু রবিন দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকার ময়না বেগমের ছেলে।

স্থানীয় বাসিন্দা শেখ জিয়াউর রহমান জিয়া জানান, সকালে ক্যানেল ঘাটের শাখা পদ্মায় বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় রবিন। এ সময় শিশুটি পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অন্য শিশুদের চিৎকারে এগিয়ে এসে চেষ্টা করে তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিসে ফোন দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালায়।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান কালবেলাকে জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে। আড়াই ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিশুটির খোঁজ পাওয়া যায়নি। এখনো উদ্ধার অভিযান চলমান। সেই সঙ্গে মানিকগঞ্জের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X