বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে হাসিবা (২) ও সিনথিয়া (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবা ওই এলাকার আলী আহমদ মেম্বার বাড়ির মো. হাসান আলীর মেয়ে ও সিনথিয়া একই বাড়ির মো. শামসুল আলমের মেয়ে।

পরিবার, এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হাসিবা ও সিনথিয়া বাড়ির উঠোনে খেলছিল। এক সময় তাদেরকে উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খুঁজতে থাকেন। পরে বাড়ি থেকে কিছুটা দূরের এক পুকুরের পানিতে ওই দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খাঁন তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খাঁন কালবেলাকে বলেন, আমরা পানিতে পড়া দুই শিশুকে মৃত অবস্থায় পাই। আমাদের কাছে মৃত অবস্থায় নিয়ে এসেছিলেন পরিবারের লোকজন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ কালবেলাকে বলেন, পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যুর ঘটনা আমি জানি না। তবে খোঁজখবর নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১০

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১১

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১২

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৩

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৪

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৫

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৭

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৮

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৯

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

২০
X