জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কুশিয়ারা নদীর পাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযান

নদীর পাড় কেটে মাটি নেওয়ার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ছবি : কালবেলা
নদীর পাড় কেটে মাটি নেওয়ার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ছবি : কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাওঁ ইউনিয়নে কুশিয়ারা নদীর পাড় কেটে মাটি নেওয়ার অপরাধে এক্সকেভেটর মেশিন ও মাটি পরিবহণে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করেছে প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন।

এর আগে, ৯ এপ্রিল ‘নদীর পাড় কাটছে ভূমিখেকোরা, নেপথ্যে ভূমি কর্মকর্তা’ শিরোনামে কালবেলায় নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

রোববার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের সোনাতলা গ্রামে শাপলা ব্রিক ফিল্ড সংলগ্ন কু‌শিয়ারা নদীর পা‌ড়ে মোবাইল কো‌র্ট প‌রিচালনা করা হয়। এ সময় নদীর পাড় হ‌তে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল কিছু অসাধু ব্যবসায়ীরা। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০১‌টি এক্স‌কে‌ভেটর মে‌শিন ও মা‌টি পরিবহণে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়। যানবাহন দু‌টি তু‌লে আনার সু‌যোগ না থাকায় ‌অকেজো করা হয় এবং রাষ্ট্রের অনুকূলে জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় প্রদান কার হয়।

সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, কুশিয়ারা নদীর পাড় রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা প্রশাসনের দায়িত্ব। সংবাদপত্রে তথ্যটি আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X