মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

লজ্জা ঢাকতে বিষপান! মাদ্রাসা শিক্ষকের মৃত্যু ঘিরে তোলপাড়

নিহত সাব্বির হোসেন। ছবি : কালবেলা
নিহত সাব্বির হোসেন। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনীতে শিক্ষার্থীর পরিবারের করা অভিযোগ ও সামাজিক চাপে এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরের পর উপজেলার নওদাপাড়া গ্রামে নানির বাড়িতে বিষপান করেন তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক সাব্বির হোসেন (২৫)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির হোসেন গাংনী উপজেলার দেবীপুর গ্রামের স্কুলপাড়া এলাকার মৃত কাফিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুর গ্রামের ৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে বাড়িতে প্রাইভেট পড়াতেন সাব্বির। সম্প্রতি ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ তোলা হয়। অভিযোগের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই সাব্বির নিজ বাড়ি ছেড়ে নানার বাড়িতে অবস্থান করছিলেন।

শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হলে মাদ্রাসা কর্তৃপক্ষ মৌখিক অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করে। পাশাপাশি জেলা ও উপজেলায় অন্য কোথাও শিক্ষকতা করার সুযোগ না থাকার বিষয়টিও সামনে আসে। পরিবারের দাবি, এসব অপবাদ ও সামাজিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরিবারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের চাচা মন্টু বলেন, ‘আমরা ১১ এপ্রিল ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে কথা বলেছি। আমাদের বিশ্বাস, সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’

তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মেহেদী হাসান সম্রাট বলেন, ‘প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রকে বলাৎকারের মৌখিক অভিযোগ ওঠায় তাকে বহিষ্কার করা হয়। এ ধরনের অভিযোগের পর তাকে রাখা সম্ভব ছিল না।’

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X