ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলা ইউপি সদস্য গ্রেপ্তার

হত্যা মামলা ইউপি সদস্য গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যার ঘটনায় করা মামলায় ১ নম্বর আসামি ইউপি সদস্য মো. বাদল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আসামিকে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার (১৩ এপ্রিল) উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌউকাঠি বাজার সংলগ্ন একটি বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাদল হোসেন নাচনমহল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়নের দফাদার আব্দুল মজিদের ছেলে।

পুলিশ জানায়, রোববার (১২ এপ্রিল) রাতে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বাদল হোসেনকে প্রধান আসামি করা হয়।

নলছিটি থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি হিসেবে বাদল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X