কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ট্রাক উল্টে নিহতরা ধানকাটা শ্রমিক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে হতাহত শ্রমিকেরা কাজের উদ্দেশ্যে নোয়াখালী যাচ্ছিলেন। খরচ কমাতে ট্রাকে করে রওনা হয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত হন ও আহত হন আরও ছয়জন।

নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিপুর গ্রামের আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২); বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) এবং আবদুর রশিদ (৫৮)।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে একটি চালবোঝাই ট্রাকে করে ১৩ জন শ্রমিক নোয়াখালী যাচ্ছিলেন। ভাড়া কমানোর উদ্দেশে তারা ট্রাকের ওপর বসে যাত্রা করেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

নিহত সোহরাব হোসেনের ভগ্নিপতি জসিম উদ্দিন সকালে দাউদকান্দি হাইওয়ে থানায় এসে বলেন, নিহতদের সবাই ধান কাটার শ্রমিক। তাদের মধ্যে সোহরাব তার (জসিম উদ্দিন) স্ত্রীর বড় ভাই। কাজের উদ্দেশ্যে নোয়াখালী যাচ্ছিলেন তারা। সোহরাব পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১৫হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X