সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ২০০ বছরের ঐতিহ্য চড়ক উৎসবে মানুষের ঢল

২০০ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের আমেজে মেতে ওঠেন হাজারো মানুষ। ছবি : কালবেলা
২০০ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের আমেজে মেতে ওঠেন হাজারো মানুষ। ছবি : কালবেলা

প্রায় ৩০ ফুট উঁচু চড়ক গাছে পিঠে বরশি গেঁথে ঝুলছেন দুই যুবক, চারদিকে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকের তালে তালে মুখরিত পরিবেশে সিলেটের লাক্কাতুরা চা বাগানে নেমেছে মানুষের ঢল। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে ঘিরে আয়োজিত ২০০ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের আমেজে মেতে ওঠেন হাজারো মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত এ পূজায় হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী দর্শনার্থীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এ চড়ক পূজা। এবারও তার ব্যতিক্রম হয়নি। লাক্কাতুরা সেভরন কোম্পানির পাশের মাঠে সকাল থেকেই বসে মেলা, আর বিকেলে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। চা বাগানের টিলাবেষ্টিত সমতল ভূমিতে স্থাপন করা হয় চড়ক গাছ, যা ঘিরেই চলে সব আয়োজন। বিকেলে পূজার প্রধান আকর্ষণ হিসেবে দুইজন সন্ন্যাসীর পিঠে লোহার বড়শি গেঁথে চড়ক ঘোরানো হয়। এ সময় ভক্তরা বাতাসা, নকুলদানা ও কলা ছুড়ে দেন, যা কুড়িয়ে নিতে ভিড় করেন দর্শনার্থীরা। চারদিকে ধ্বনিত হয় জয়ধ্বনি ও নারীদের উলুধ্বনি, যা পুরো পরিবেশকে করে তোলে আরও উৎসবমুখর।

সরেজমিনে দেখা গেছে, ঐতিহ্যের চড়ক পূজা দেখতে মঙ্গলবার দুপুরের পর থেকে দর্শনার্থীরা ভিড় জমান লাক্কাতুরা সেভরন কোম্পানির পাশের মাঠে। বিকেল গড়ানোর আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় এ মাঠ। এ সময় মাঠের চারপাশের টিলায়ও অবস্থান করেন দর্শনার্থীরা। সিলেটের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ সমাগম ঘটে এ পূজা দেখতে।

পূজার বিভিন্ন ধাপে পরিবেশিত বিভিন্ন আচার। দুজন কালী, একজন শিব ও একজন পার্বতীর সাজে অংশগ্রহণকারীরা তাণ্ডব নৃত্য পরিবেশন করেন। এরপর জ্বলন্ত আগুনের মধ্যে ‘কালীনাচ’ এবং তান্ত্রিক মন্ত্র দিয়ে সাতটি বলিছেদ (লম্বা দা) এর ওপর শিব শয্যা করেন সন্ন্যাসীরা। শিবের ওপর উঠে কালী ভয়ানক এক অদ্ভুত রূপ ধারণ করেন। এ সময় উপস্থিত দর্শনার্থী সবাই আতঙ্কিত হয়ে উঠেন। বড়শি গাঁথা আগে সন্ন্যাসীদের জিহ্বা ও গলায় গেঁথে লোহার শিকল গেঁথে দেওয়া হয়। চড়ক পূজার শেষপর্বে দুই যুবকের পিঠে বরশি গেঁথে চড়ক গাছে ঝুলিয়ে ঘোরানো হয়, যা দেখতে হাজারো মানুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এ দৃশ্যকে কেন্দ্র করে বিকেলের আগেই পূজাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় আশপাশের টিলাগুলোতেও অবস্থান নেন দর্শনার্থীরা।

চড়ক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রাচীন লোকোৎসব, যার ইতিহাস হাজার বছরের পুরনো বলে মনে করা হয়। চৈত্র মাসের শেষ থেকে বৈশাখের শুরু পর্যন্ত মহাদেব শিবের আরাধনায় নানা পূজা-অর্চনার পর আয়োজন করা হয় এই চড়ক পূজার। সিলেট শহর ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন।

পূজা দেখতে আসা নগরীর আখালিয়ায় দূর্জয় সেন কালবেলাকে বলেন, মহাদেবের পূণ্য লাভের আশায় প্রতি বছর পরিবার নিয়ে এখানে আসি। বছরে একবার হয় তাই কষ্ট হলেও আসতে হয় আমাদের।

নগরীর পাঠানঠুলা এলাকার প্রিয়া রায় কালবেলাকে বলেন, চড়ক পূজা ছোট থেকে শুনেছি কিন্তু আমার আগে দেখা হয়নি। এবার এসে দেখলাম এটি সত্যিই দুঃসাহসিক ও ঐতিহ্যবাহী একটি আয়োজন।

এদিকে, পূজাকে কেন্দ্র করে মাঠের চারপাশ ও সংলগ্ন এলাকায় বসে গ্রামীণ মেলা। খেলনা, মাটির সামগ্রী, মিষ্টান্নসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। মেলায় ক্রেতাদেরও ছিল উপচেপড়া ভিড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X