মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

গ্রামবাংলার আবহে নববর্ষ উদযাপন ক্ষুদে শিক্ষার্থীদের

শোভাযাত্রায় ক্ষুদে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শোভাযাত্রায় ক্ষুদে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মধুপুরের চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। বর্ণিল আয়োজনে দিনটি রূপ নেয় শিশুদের এক প্রাণবন্ত গ্রামীণ সাংস্কৃতিক মিলনমেলায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর ভবন পর্যন্ত গিয়ে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। এতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কজুড়ে শোভাযাত্রাটি সবার দৃষ্টি কাড়ে।

সরেজমিনে দেখা যায়, শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়েছে। গ্রামীণ সাজে সজ্জিত শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নজরকাড়া। মেয়েরা গ্রামীণ নারীর সাজে আর ছেলেরা কৃষকের বেশে অংশ নেয়। কারো হাতে ছিল হাতপাখা, কুলা,কারো কাঁধে মই, ঢেকি আবার কেউ বহন করেছে বিয়ের কনের পালকি। শিশুদের হাতে কাগজের ইলিশ, দোয়েল পাখি, কাঁঠাল, আনারস ও রঙিন নিশান বর্ষবরণকে করে তোলে আরও বহুমাত্রিক ও প্রাণবন্ত।

অন্যদিকে বিদ্যালয় প্রাঙ্গণও সাজানো হয় গ্রামীণ আবহে। বারান্দায় সিঁকেতে ঝোলানো পাতিল, রঙিন বেলুনের বাহার আর নান্দনিক সাজসজ্জা যেন গ্রামবাংলার চিরচেনা দৃশ্যকে তুলে ধরে।

শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। পরে তারা ঐতিহ্যবাহী পান্তা-ভর্তা ও ছানার স্বাদে মেতে ওঠে, যা আয়োজনকে দেয় বাড়তি আনন্দের ছোঁয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, মিরুল হুদা ও আওয়াল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

ক্ষুদে শিক্ষার্থীদের এমন আয়োজনে ফুটে ওঠে বাঙালির শেকড়ের প্রতি ভালোবাসা ও নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতিচর্চার উজ্জ্বল দৃষ্টান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X