আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৩ এএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ঘরের দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে পাঁচ গরু চুরি

চুরির পর ফাঁকা গোয়ালঘরের চিত্র। ছবি : কালবেলা
চুরির পর ফাঁকা গোয়ালঘরের চিত্র। ছবি : কালবেলা

‎জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক প্রবাসীর গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। চোরেরা ঘরের দরজায় বাহির থেকে শিকল দিয়ে পরিবারের সদস্যদের ভেতরে আটকে রেখে গরুগুলো নিয়ে যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামে সৌদি প্রবাসী মোহসিন আলীর পরিবারের সদস্যরা গরু চুরির বিষয়টি টের পান। এর আগে সোমবার রাতের কোনো এক সময়ে বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মোহসিন আলীর বাড়িতে তার স্ত্রী আটটি গরু পালন করতেন। দুই সপ্তাহ আগে তিনটি গরু হাটে বিক্রি করা হয়। সোমবার দিনের বেলায় গোয়ালঘরে একটি ষাঁড় ও চারটি বকনা গরু বেঁধে রাখা ছিল। পরদিন খাওয়ানোর জন্য আগেই ঘাস কিনে এনে রাখা হয়। তবে মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা দেখতে পান, গোয়ালঘরে একটি গরুও নেই।

‎স্থানীয়দের ধারণা, চোরেরা পরিকল্পিতভাবে বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে মূল ফটকের তালা কেটে গোয়ালঘরে প্রবেশ করে গরুগুলো নিয়ে যায়। এসময় পরিবারের সদস্যদের আটকে রাখতে ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগিয়ে দেওয়া হয়।

‎প্রবাসী মোহসিন আলীর মা মনোয়ারা বেগম বলেন, চুরি যাওয়া পাঁচটি গরুর দাম প্রায় ৪ লাখ টাকা। বাড়িতে আমার বউমা ও নাতি-নাতনিরা থাকে। সোমবার রাতে তারা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোরে বউমা দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে শিকল দেওয়া। বাড়ির মূল ফটকও খোলা ছিল। পরে জানালা দিয়ে ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেন। বাইরে এসে দেখি, গোয়ালঘরে একটিও গরু নেই।

তিনি আরও বলেন, থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল দেখে গেছে। বাড়ির লোকজন এখন গরুগুলো খুঁজতে বের হয়েছে।

‎প্রতিবেশী সানোয়ার হোসেন বলেন, এলাকায় মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

‎আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা গরু খুঁজতে বাইরে গেছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১০

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১২

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৩

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৪

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৫

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৬

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৭

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৮

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৯

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

২০
X