বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

দেড় মাস যাবত গ্যারেজবন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি গ্যারেজের শাটার বিকলের কারণে টানা দেড় মাস ধরে অচল হয়ে পড়ে আছে। এতে উপজেলার প্রায় দুই লাখ মানুষের জরুরি চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশেষ করে ব্যস্ত ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসপাতালটি হওয়ায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বজনদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে প্রতিদিনই মহাসড়কে দুর্ঘটনায় আহত রোগী আনা হয়। কিন্তু একমাত্র অ্যাম্বুলেন্সটি গ্যারেজ থেকে বের করতে না পারায় রোগীদের বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্থানান্তর করতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে রোগীর জীবনঝুঁকিও।

খোঁজ নিয়ে জানা যায়, বরাদ্দ সংকট ও বিভিন্ন জটিলতায় এর আগে টানা দেড় বছর অ্যাম্বুলেন্সটি অকেজো অবস্থায় পড়ে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর কয়েক মাস আগে যান্ত্রিক ত্রুটি মেরামত করে এটি সচল করা হয়। তবে কয়েকদিন সেবা দেওয়ার পরই আবার নতুন সমস্যায় অচল হয়ে পড়ে। এবার কারণ, অ্যাম্বুলেন্স গ্যারেজের শাটার বিকল হয়ে যাওয়ায় সেটি ভেতর থেকেই বের করা সম্ভব হচ্ছে না।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। একটি উপজেলার একমাত্র অ্যাম্বুলেন্স মাসের পর মাস অচল থাকলেও সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ না থাকায় সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ বলেন, একটি শাটার মেরামত করতে সর্বোচ্চ এক ঘণ্টার বেশি সময় লাগার কথা নয়। খরচও ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। সেখানে দেড় মাস ধরে অ্যাম্বুলেন্স অচল পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। এমন দায়িত্বহীনতা বাহুবলবাসীর জন্য চরম দুর্ভাগ্যের বিষয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, শাটার নষ্ট হওয়ার বিষয়টি ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঠিক করে না দিলে আমাদের কিছু করার নেই।

মোটরসাইকেল দূর্ঘটনায় রেপারকৃত রুগী বাহুবল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অসচেতনতার কারণে দেড় মাস যাবত অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত বাহুবলের মানুষ। আজ আমি নিজেই সরকারি অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X