চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

মজুত রেখে বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা

মজুত পেট্রোল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
মজুত পেট্রোল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দুপুরে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান ফিলিং স্টেশনটিতে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেন মজুত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফিলিং স্টেশনটিতে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হলেও স্টোরেজ যাচাই করে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুত রাখা ছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মজুত থাকা জ্বালানি বিক্রয়ের কার্যক্রম পুনরায় শুরু করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X