চবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

চবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ

ভাঙচুরের পর দোকানের চিত্র। ছবি : কালবেলা
ভাঙচুরের পর দোকানের চিত্র। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি দোকানের বিল পরিশোধ না করা এবং ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দোকানদার আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় সুমনের দোকানে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জালাল সিদ্দিকী শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক মাস আগে জালাল সিদ্দিকীর নামে বাকি রাখা হয়েছিল, তবে বিষয়টি তিনি জানতেন না। পরে দোকানদার সেই বাকি থাকার বিষয়টি ছাত্রদলের অন্য নেতাকর্মীদের জানান এবং এ নিয়ে একটি ভিডিও ধারণ করেন।

এ বিষয়ে জানতে পেরে জালাল সিদ্দিকী রাতে দোকানে গিয়ে বাকি টাকার ব্যাপারে জানতে চান। দোকানদার জানান, তার কাছে ৩০ টাকা বাকি রয়েছে। তখন জালাল সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করে জানতে চান কেন বিষয়টি তাকে না জানিয়ে অন্যদের জানানো হয়েছে। এ সময় দোকানদার উত্তর দেন, ক্যাম্পাসে অনেক জালাল রয়েছে, আপনি কি সেই জালাল? এ কথা শুনে জালাল সিদ্দিকী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং দোকানদারকে মারতে উদ্যত হন। একপর্যায়ে দোকানের সামনে থাকা একটি টেবিল উল্টে যায়।

সুজন জানান, প্রায় তিন মাস আগে একজন ছাত্রদলের জালাল সিদ্দিকীর নামে বাকি খেয়েছিলেন। তখন জালাল নামটি তার মনে ছিল। পরে সাজ্জাদ হোসেন হৃদয় দোকানে এলে তাকে বাকি টাকার বিষয়টি জানান। এরপর জালাল সিদ্দিকী রাতে দোকানে আসেন। ঘটনায় সুজনের দোকানের কিছু পণ্য নষ্ট হয়েছে এবং তিনি ঠোঁটের পাশে আঘাত পেয়েছেন।

তিনি আরও বলেন, এখনো কোনো ক্ষতিপূরণ পাইনি। আমার অভিভাবক অধ্যাপক জাহিদুর রহমান চৌধুরী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

অভিযুক্ত জালাল সিদ্দিকী বলেন, যে বাকি টাকার কথা বলা হচ্ছে, তা আমি নিজে করিনি। আমার নাম ব্যবহার করে অন্য কেউ বাকি করেছে। তবে দোকানদারের কথায় আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। পরে আমাদের মধ্যে কথা হয়েছে এবং আমি ক্ষমা চেয়েছি।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, কনসার্ট চলাকালীন বিষয়টি জানতে পারি। পরে দোকানে গিয়ে দোকানদারের কাছ থেকে ঘটনা শুনি। এই ঘটনায় আমি কোনো ভিডিও ধারণ করিনি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দোকানদার আগে নাট্যকলা বিভাগে বিনা বেতনে কাজ করতেন। পরে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। তিনি খুবই গরিব, তার মা অসুস্থ। আমি তাকে সহায়তা করে দোকান করে দিয়েছি। এর বাইরে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X