কালিহাতি প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কৃষক কার্ড পাওয়া কবির হোসেনকে ঘিরে উঠে আসল চাঞ্চল্যকর তথ্য 

কবির হোসেনের বাড়িতে তথ্য অফিসার। ছবি : কালবেলা
কবির হোসেনের বাড়িতে তথ্য অফিসার। ছবি : কালবেলা

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড পাওয়া কবির হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে বিতর্ক ও বিভ্রান্ত সৃষ্টি হয়।

অপরদিকে স্থানীয়রা বলছেন, গ্রাম অঞ্চলের প্রান্তিক কৃষক কখনো অপ্রকৃত কৃষক হতে পারে না। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ ও জেলা প্রশাসনের তদন্ত যাচাই বাছাই ও স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারুটিয়া এলাকার আবু সাইদ (ননী) তালুকদারের ছেলে কবির হোসেনের বাড়ির চিত্র।

স্থানীয়রা জানান, কবির হোসেনরা দুই ভাই ও দুই বোন। এদের মধ্যে তিনিই সবার বড়। কবির হোসেনের বাবা কৃষকের কাজ করে ৪ জন সন্তানকে লালন পালন করেছেন। কৃষকের সন্তান কখনো কৃষক হবে না, এটা কিভাবে হয়। এছাড়া কবির হোসেনের তেমন পড়াশোনা নেই। তাহলে একজন অশিক্ষিত লোক যার কোন চাকরী করার ক্ষমতা নেই। সে কি করে সংসার চালাবে।

তারা আরও জানান, কবির হোসেনের সংসারে রয়েছে স্ত্রীসহ এক ছেলে এক মেয়ে। কৃষি কাজ করেই মেয়েটিকে বিয়ে দিয়েছে। ছেলেটিকে এসএসসি পাশ করিয়ে এক বছর যাবৎ দেশের বাহিরে পাঠিয়েছে।

ওই গ্রামের আব্দুল্লা খান নামে একজন জানান, কবির হোসেনের একটি গরুর খামার রয়েছে। চকে তেমন কোনো জমি না থাকলেও তিনি সেচ প্রকল্পের মাধ্যমে প্রায় ৬ শত ডেসিমেল জায়গা চাষাবাদ করেন। ভিটে বাড়িতেও তিনি সবজি চাষ করছেন।

তিনি আরও জানান, কবির হোসেনের বাচন-ভঙ্গি ভালো থাকায় যদি কৃষক কার্ড পাওয়া অন্যায় হয়, তাহলে এটা দুঃখজনক।

কবির হোসেনের শ্যালক মো. হাসান তালুকদার জানান, বহু বছর আগে বিদেশে পাড়ি জমান তিনি। সেখানে সুবিধা করতে না পেরে দেশে এসে কৃষি নির্ভর হয়ে জীবিকা নির্বাহ করছেন।

স্থানীয় কৃষক শফিক তালুকদার জানান, গ্রাম অঞ্চলের মধ্যে কবির হোসেনের পরিবার পুরাতন গেরস্ত। তার বাপ দাদার আমলে একসময় ভালো অবস্থান ছিল। এখন সেই সম্পত্তি ভাগ বাটোয়ারা হওয়ায় জমির পরিমাণ কমে গেছে।

স্থানীয় কৃষক নজরুল জানান, সে একজন হাস্যরসের এক মজার মানুষ, মাঝেমধ্যে ভিডিও করে তার ফেসবুকেও ছাড়েন।

কৃষক কার্ড পাওয়া কবির হোসেন জানান, আমি একজন প্রকৃত প্রান্তিক কৃষক। আমার পরিবার এবং পূর্বপুরুষেরা কৃষি নির্ভরশীল। তিনি জানান, প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেওয়ার সময় আমি বক্তব্য দেই। সেই বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে যে, আমি কৃষক না।

তিনি আরও জানান, কৃষি কাজের পাশাপাশি ভিডিও কনটেন্ট করেন। সেই ভিড়িও কন্টেনে ভিউ পাওয়ার আশায় এআই দিয়ে কন্টেন তৈরি করেন। এছাড়াও তার গরুর খামার কৃষি সেচসহ বাড়ির সবজি চাষের চিত্র তুলে ধরেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক আব্দুর রহিম বলেন, প্রকৃত বিষয়টি উদঘাটনের জন্য আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সেখানে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসাবে পেয়েছি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

টাংগাইলের সিনিয়র তথ্য অফিসার তাহমিনা জান্নাত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কবির হোসেনের কৃষক কার্ড নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। আমরা সরজমিনে দেখতে যাই ওনি আসলে প্রকৃত কৃষক কিনা। তথ্য যাচাই বাছাইয়ে দেখা যায়, কবির হোসেন একজন প্রান্তিক পযার্য়ের কৃষক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X