নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ এএম
অনলাইন সংস্করণ

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ল প্রাইভেটকার, অতঃপর...

ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নবীগঞ্জ ফেরি ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম।

ফায়ার সার্ভিস জানায়, নবীগঞ্জ ফেরিঘাট থেকে সদর উপজেলার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ফেরি গন্তব্যের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা হয়। পরে ডুবন্ত প্রাইভেটকারটিও নদী থেকে তীরে তোলা হয়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দ্রুত চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং গাড়িটিও পরে উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১০

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১১

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১২

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৪

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৫

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

২০
X