মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরায় সেলুনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬

মাগুড়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
মাগুড়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

মাগুরা সদরে সেলুনে চুল কাটানোর সিরিয়ালকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সদরের আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গাংনালিয়া বাজারে জুয়েল নামে এক যুবক আগে থেকেই সেলুনে চুল কাটার জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর সোহাগ নামে আরেক যুবক এসে জরুরি কাজের কথা জানিয়ে আগে চুল কাটার অনুরোধ করেন।

এ সময় সেলুন মাস্টার (নাপিত) জানিয়ে দেন, আগে আসায় জুয়েলের সিরিয়ালই আগে। পরে জুয়েলকে অনুরোধ করা হলেও তিনি সিরিয়াল ছাড়তে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন।

আহতরা হলেন- লুৎফর শেখ, সোহাগ, উকিল মোল্লা, কাদের মোল্লা, জুয়েল মোল্লা ও আরাফাত। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. মামুন-উর-রশীদ জানান, দুপুরে শ্রীপুর উপজেলার বরিষাট গ্রাম থেকে ৫ জন হাসপাতালে এসেছিল। লুতফর নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুরে রেফার করা হয়েছে। বাকি চারজন হাসপাতালে ভর্তি আছে। তারা আশঙ্কা মুক্ত।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এখনো কেউ থানায় অভিযোগ করেনি। আমরা খোঁজ খবর নিচ্ছি। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X