মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদক বিরোধী অভিযানে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানের সময় এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত আকব্বর মোল্লা (৪০) মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘুম থেকে ডেকে তুলে আকব্বর মোল্লাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সংস্থাটির একাধিক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযানের নেতৃত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। সেখানে আসামির ঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাজা উদ্ধার করি। এরপর আমাদের কার্যক্রমের শেষ মুহূর্তে আসামি অসুস্থ ফিল করলে তাকে রেখেই চলে আসি। এরপর আমাদের গাড়ির কাছে আসলে শুনি বেশি অসুস্থ হয়ে গেছে। পরে গ্রামবাসী আমাদের উপর হামলা করে এবং আমরা আহত হয়। আমাদের সিপাহী মিঠুন বেশি গুরুতর অসুস্থ।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা : মামুন-উর-রশীদ জানান, প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই ব্যক্তি মারা যান। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X