রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন ঘিরে জমে উঠেছে নেতৃত্বের লড়াই। ছবি : কালবেলা
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন ঘিরে জমে উঠেছে নেতৃত্বের লড়াই। ছবি : কালবেলা

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে নেতৃত্বের লড়াই। সভাপতিসহ গুরুত্বপূর্ণ চারটি পদে ৪৬ প্রার্থীর অংশগ্রহণে এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন জানিয়েছেন, একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. হাসেন আলী, আব্দুল আউয়াল খান চৌধুরী জ্যোতি এবং খন্দকার মিজানুর রহমান। সিনিয়র সহসভাপতি পদে লড়াই হচ্ছে শফিউল আলম ও শামসুর রহমান শান্তনের মধ্যে। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আলহাজ জিয়া উদ্দিন আহমেদ এবং একেএম সারোয়ার জাহান।

পরিচালক পদে প্রার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। ট্রেড গ্রুপ পরিচালক পদে নজরুল ইসলাম হেলাল ও এসএম আহসান হাবীব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, সাধারণ সদস্য পরিচালক পদে ৩৭ প্রার্থী মাঠে রয়েছেন। তাদের মধ্যে মোবাশ্বের আলী, শাকিলুর রহমান, শাহজাহান আলীসহ স্থানীয় ব্যবসায়ী মহলের পরিচিত অনেক মুখ রয়েছেন।

নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার ও বোরহান উদ্দিন অন্তর এবং চেম্বারের সচিব মুয়াক্ষেরুক হুদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১০

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১১

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৩

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৪

বাস খাদে পড়ে নিহত ৪

১৫

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৬

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৭

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৮

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৯

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

২০
X