ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মিসাত জাহান। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মিসাত জাহান। ছবি : কালবেলা

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতার স্ত্রী। অভিযুক্ত রিয়াছুল আমিন জামাল সিকদার ঝালকাঠি গাবারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন মিসাত জাহান।

লিখিত বক্তব্যে মিসাত জাহান জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি ধর্ম পরিবর্তন করে জামাল সিকদারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তার ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হয়।

বিভিন্ন সময় পরিবারের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণ এনে স্বামীর হাতে দিতে বাধ্য হন। এছাড়া বিয়েসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি বর্তমানে স্বামীর কাছেই রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মিসাত জাহান আরও বলেন, ২০১৩ সালের ৮ নভেম্বর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। স্বামীর বাড়িতে বসবাসের সময় পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিশেষ করে স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

তার অভিযোগ, এসব বিষয়কে কেন্দ্র করে তাকে নিয়মিত নির্যাতনের শিকার হতে হয়েছে এবং একাধিকবার গুরুতর আহত হয়ে চিকিৎসা নিতে হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় নিজের ও সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি আত্মগোপনে রয়েছেন বলেও জানান।

তবে অভিযুক্ত জামাল সিকদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো ধরনের নির্যাতনের সঙ্গে জড়িত নন।

সংবাদ সম্মেলনে মিসাত জাহান তার ও তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা, সন্তানের পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং স্বামীর বাড়িতে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকের সভাপতিত্বে প্রধানমন্ত্রী

১৫ বছরেই জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তা দেবে আদ্-দ্বীন হাসপাতাল

বর্ষা শুরুর আগেই যমুনায় তীব্র ভাঙন

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় না হলে চুক্তি নয় : ইরান

১০

‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’, রামিসার বাবা

১১

ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন কর্মসূচি

১২

সৌদি আরবে বিদ্যুৎস্পর্শে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

হরমুজে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে পিছু হটিয়েছে ইরান : খামেনির উপদেষ্টা

১৪

ভারতের পুশ-ইন নিয়ে সীমান্তে বিজিবির বিশেষ সতর্কবার্তা

১৫

বাজার সংস্কারে কঠিন পথ পাড়ি দিতে হবে : বিএসইসি চেয়ারম্যান

১৬

নেসলে বাংলাদেশ পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

১৭

নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

১৮

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না মির্জা ফখরুলের

১৯

মীমাংসিত জমি ফের দখলের চেষ্টা, সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকি

২০
X