সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

হাম-রুবেলা টিকাদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা
টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে নগরের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে সিটি কর্পোরেশন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিসিকের সম্মেলন কক্ষে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসক জানান, সোমবার (২০ এপ্রিল) থেকে সিলেটে শুরু হচ্ছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। সকাল ১০টায় নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ কর্মসূচির উদ্বোধন করবেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি আরও বলেন, আমাদের জনবল সীমিত হলেও অতিরিক্ত কর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে এই ক্যাম্পেইন সফল করা হবে। প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মোট ৬৮ হাজার ৫৪০ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রথম ধাপে কমিউনিটি পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন ৮৪টি টিম কাজ করবে। প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে ৮ কর্মদিবস এবং স্কুল পর্যায়ে ৬ কর্মদিবস এ কার্যক্রম চলবে।

সিসিকের সচিব মো. আশিক নূরের সঞ্চালনায় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. ফজলুল কাদের এবং ইউনিসেফের ডা. নভজ্যোতি দে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা, ধর্মীয় প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X