সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কাউখালীতে ট্রলারঘাটে নেই সিঁড়ি, ভোগান্তিতে যাত্রীরা

কাউখালীতে ট্রলারঘাটে সিঁড়ি না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। ছবি : কালবেলা
কাউখালীতে ট্রলারঘাটে সিঁড়ি না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। ছবি : কালবেলা

পিরোজপুরের কাউখালী উপজেলার লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরের গুরুত্বপূর্ণ ট্রলার ঘাটটিতে দীর্ঘদিন ধরে কোনো সিঁড়ি নেই। ফলে চরম ভোগান্তি ও জীবনের ঝুঁকি নিয়ে খাড়া পাড় বেয়ে ট্রলারে ওঠানামা করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।

সরেজমিনে দেখা যায়, ঘাটটিতে কোনো পাকা সিঁড়ি বা নিরাপদ অবকাঠামো না থাকায় যাত্রীদের কাদামাটি ও পিচ্ছিল ঢাল বেয়ে ট্রলারে উঠতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এই যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য অসাবধানতায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘাট দিয়ে প্রতিদিন কয়েকশ মানুষ যাতায়াত করেন। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তখন পাড় কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

নিয়মিত যাতায়াতকারী ব্যবসায়ী আবুল হোসেন ও কলেজছাত্রী সোনালী মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন এই ঘাট দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। সিঁড়ি না থাকায় খাড়া পাড় বেয়ে খুব কষ্ট করে ওঠানামা করতে হয়। অনেক সময় জামাকাপড় নষ্ট হয় এবং পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে।

ঘাটের ইজারাদার মোহাম্মদ আলাউদ্দিন ও স্থানীয় এলাকাবাসীর দাবি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে দ্রুত একটি টেকসই পাকা সিঁড়ি নির্মাণ করা প্রয়োজন।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটি স্থায়ী সিঁড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X