সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

সিলেট জেলা স্টেডিয়ামে কৃষি উদ্যোক্তা মেলা- ২০২৬- এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা
সিলেট জেলা স্টেডিয়ামে কৃষি উদ্যোক্তা মেলা- ২০২৬- এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা

সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের সব ধরনের সাহায্য ও উৎপাদিত কৃষিপণ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজাজাতকরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন সিলেটে সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, সিলেটের মানুষের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিসিক, এসএমই ফাউন্ডেশন কিংবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুঁজি বিনিয়োগ করে ম্যানুফ্যাকচারিং খাত গড়ে তুলতে হবে। সিলেটের মানুষকে কীভাবে ব্যবসা-বাণিজ্যে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে বিস্তর পরিকল্পনা করা হচ্ছে।

শনিবার (০৬ মে) বিকলে রিকাবী বাজারে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তিন দিনব্যাপী কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে ‘কৃষি উদ্যোক্তা মেলা- ২০২৬’- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকারের সকল প্রতিষ্ঠান দেশের মানুষের জন্য কাজ করে। কৃষি বিপণন অধিদপ্তর সরকারের অন্যতম দপ্তর। কৃষি প্রধান দেশ হিসেবে এ অধিদপ্তরের গুরুত্ব অপরিসীম। দেশে নিরাপদ খাদ্য বাজারজাতকরণে এই অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান কৃষিবান্ধব সরকারের কাছে কৃষকের মূল্য অনেক বেশি। সরকার কৃষিখাতের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান জনবান্ধব সরকারের ওপর এদেশের মানুষের বুকভরা আশা রয়েছে। আমরা সামনে থেকে অনুসারী হিসেবে কাজ করছি, তাই আমাদের ওপরও অনেক দায়িত্ব বর্তায়। এছাড়া কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও ১০০ বছরের পুরোনো প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর যেভাবে বিস্তৃতি লাভ করার কথা ছিল, সেভাবে হয়নি। এই প্রতিষ্ঠানকে আরও বেশি উদ্যোক্তাবান্ধব করতে হবে।

স্থানীয়ভাবে কৃষি বিপণন অধিদপ্তরকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করে সিসিক প্রশাসক বলেন, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের মার্কেটিং এবং পুঁজির সংস্থানের জন্য তাদের উৎসাহিত করা অত্যন্ত জরুরি এবং সিটি করপোরেশন সেই লক্ষ্যে কাজ করবে।

উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে উইম্যান চেম্বার এবং কৃষি বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সিলেট থেকে সরাসরি বিদেশে পণ্য রপ্তানির সুযোগ করে দেব।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানির সুযোগ থাকলেও পচনশীল পণ্যের জন্য প্রয়োজনীয় প্যাকেজিং ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশনের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে কীভাবে সিলেটের কৃষি পণ্য পাঠানো যায়, তার সুনির্দিষ্ট ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমে কৃষি বিপণন ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনা সম্ভব হবে। পাশাপাশি পণ্যের প্রচারের জন্য একটি আধুনিক 'ডিসপ্লে সেন্টার' গড়ে তোলার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সিলেট উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, হবিগঞ্জের কৃষি বিপণন কর্মকর্তা মো. রাবেল তালুকদার ও মৌলভীবাজারের কৃষি বিপণন কর্মকর্তা ফারুক উদ্দিন চৌধুরী।

এছাড়া মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন গ্রাসরুটসের সভাপতি হিমাংশু মিত্র, সম্পাদক নাফিসা শবনম, উদ্যোক্তা মো. সৈয়দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে মেলায় অংশ নেওয়া সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১০

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১১

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১২

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৩

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৪

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৫

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৬

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৭

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৮

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৯

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

২০
X