রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘ভুল তদন্তে ৪ জন মেয়ের জীবন নষ্ট’

অভিযান আটকদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। ছবি : কালবেলা
অভিযান আটকদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। ছবি : কালবেলা

রংপুর নগরীতে একটি সিনেমা হলে ‘ছোট ছোট কক্ষ’ ভাড়া দিয়ে অনৈতিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠে। এ অভিযোগে সেখান থেকে ৩৫ প্রেমিক যুগলকে আটক করে কার্যালয়ে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে পরিবারকে ডেকে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু এ ঘটনায় উঠেছে ভিন্ন আরেক অভিযোগ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে জাতীয় ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোছা. মোবাশ্বারা রয়েছেন। তবে এ ঘটনাকে ঘিরে পুলিশের বিরুদ্ধে ‘ভুল তদন্তের’ অভিযোগ তুলেছেন তিনি।

আটকের পরপরই তার ছবি ও পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে নিজের ফেসবুক পোস্টে মোবাশ্বেরা দাবি করেন, নতুন একটি সিনেমা দেখতে মেসের চারজন তরুণী একসঙ্গে হলে গিয়েছিলেন। অভিযানের সময় গণহারে সবাইকে আটক করা হয় এবং পরে তাদের নির্দোষ বিবেচনায় ছেড়ে দেওয়া হয়।

নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে মোবাশ্বারা লেখেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে একটা কথা বলি, সিনেমা হলে যাওয়াটা খারাপ না। কে কীভাবে যাবে এটাই বড় কথা। আজকে নতুন মুভি বের হওয়ায় মেসের চারজন মিলে ছবি দেখতে যাই। হঠাৎ গণহারে সবাইকে পুলিশ ধরে। আমরা চারজন মেয়ে ছিলাম। আমাদের সাথে সাথে অফিসে গিয়ে ছেড়েও দেয়। আমরা নির্দোষ ছিলাম তাই ধরেও রাখেনি। তবে সামাজিক মাধ্যমে যেভাবে হেনস্তা করা হচ্ছে তা আমার জীবন শেষ করে দিচ্ছে। আমি এই দোষ নিতে পারছি না। পুলিশ ভুল তদন্তে আমাদের জীবন নষ্ট করে দিল। এখন আমাদের এই চারজনের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ হাফেজ। আমার ভুল হলে মাফ করিয়েন।’

এদিকে আটকের পর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, সিনেমা হলটির তৃতীয় তলায় আটটি ছোট ছোট কক্ষ তৈরি করে সেগুলো ৬০০ টাকায় ভাড়া দেওয়া হচ্ছিল। সিনেমা চলাকালীন সময়ে সেখানে অনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছিল এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

তিনি জানান, এ সময় সাদা পোশাকে পুলিশের প্রবেশে বাধা দেয় হল কর্তৃপক্ষ। পরে সেই কক্ষগুলো থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগলদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৯ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এখানে অভিযোগ উঠতে পারে আমরা সিনেমা হলে অভিযান পরিচালনা করেছি কিনা। কিন্তু আমরা সিনেমা হলে বা সিনেমার বিরুদ্ধে অভিযান করিনি। বরং হলের ভেতরে আলাদা কক্ষে বিছানার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে অবাধ মেলামেশার জন্য একটা বিশেষ পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে অভিযান করা হয়েছে।

ছাত্রশক্তি নেত্রীর এই অভিযোগের পর এ বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী কালবেলাকে বলেন, ‘এখন এটা যদি কেউ গায়ে পড়ে বা অন্যভাবে নিয়ে ব্যাখ্যা করে তাহলে কিছু করার নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখলাম মেয়েগুলো বা ছেলেগুলোর বয়স কম। তাদের কথা চিন্তা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X