চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে অবৈধভাবে অকটেন মজুত, আটক ২

অবৈধভাবে অকটেন মজুতের অভিযোগে দুজন আটক। ছবি : কালবেলা
অবৈধভাবে অকটেন মজুতের অভিযোগে দুজন আটক। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৮৭ লিটার অকটেন জব্দ করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারের ‘রহিম ট্রেডার্স’ থেকে এই বিপুল জ্বালানি তেল উদ্ধার করা হয়।

অভিযানে অবৈধ মজুতদারির অভিযোগে দোকানের স্বত্বাধিকারী মো. আবদুল্লাহ এবং তার সহযোগী নাসির উদ্দীনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি দল সোমবার রাত ১টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মজুত করে রাখা ২৮৭ লিটার অকটেন জব্দ করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, আটককৃত ব্যক্তিদের জ্বালানি তেল মজুত বা বিক্রির কোনো লাইসেন্স বা বৈধ অনুমোদন নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অধিক মুনাফার আশায় তারা অবৈধভাবে এই অকটেন মজুত করেছিলেন।

তিনি আরও জানান, অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা রুখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দ তেলের বিষয়ে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১২

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৩

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৪

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৫

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৬

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৭

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৮

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৯

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

২০
X