নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় অবৈধ মজুত থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

অবৈধভাবে তেল মজুতের অভিযোগে প্রশাসনের অভিযান । ছবি : কালবেলা
অবৈধভাবে তেল মজুতের অভিযোগে প্রশাসনের অভিযান । ছবি : কালবেলা

কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে মজুত সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় একজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাসানপুর এলাকায় মেসার্স জলিল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা ও নাঙ্গলকোট থানার ওসি মো. আরিফুর রহমানের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় সাড়ে ৫ হাজার লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিন তেল জব্দ করা হয়।

এ সময় অবৈধভাবে তেল মজুত ও বাণিজ্যের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করে পুলিশ। নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ মজুতের সত্যতা পাওয়া যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৬

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৭

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৮

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৯

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

২০
X