নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

কৃষির মাধ্যমে আয় বাড়াতে হবে, কৃষির কোনো বিকল্প নেই : মোবাশ্বের আলম 

নাঙ্গলকোটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবি : কালবেলা
নাঙ্গলকোটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবি : কালবেলা

কুমিল্লা–১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, আগে এক ফসল উৎপাদন হতো, এখন তিন-চার ফসল উৎপাদন হলেও অভাব কাটছে না। তাই কৃষির ওপর আরও গুরুত্ব দিতে হবে। কৃষির কোনো বিকল্প নেই।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেরা ধান উৎপাদন করে নিজেরাই খাবেন। আজ যে বীজ দেওয়া হচ্ছে, তা সংরক্ষণ করে ভবিষ্যতে আরও জমিতে চাষাবাদ করবেন।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষকদের মাঝে বিতরণ করা বীজ ও সার প্রসঙ্গে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, এগুলো দিয়ে পুরো উৎপাদন খরচ মিটবে না, তবে আপনাদের উৎসাহিত করবে। স্থানীয়ভাবে সবজি উৎপাদনের ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের বাইরে থেকে বা উত্তরাঞ্চল থেকে সবজি আনার ওপর নির্ভরতা কমাতে নিজেদের উৎপাদন বাড়াতে হবে।

কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে এ সংসদ সদস্য বলেন, ওষুধি ও ফলজগাছসহ অন্তত পাঁচটি করে গাছ লাগান। কৃষির কোনো বিকল্প নেই।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, যুদ্ধের প্রভাবে প্রবাসীদের আয় কমে যেতে পারে, তাই কৃষির মাধ্যমে নিজেদের আয় বাড়াতে হবে এবং প্রবাসীদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা উক্তার বিথীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান।

এ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ১৬ হাজার কৃষকের মাঝে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১০

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১১

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১২

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৩

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৪

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৫

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৬

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৭

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৮

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৯

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

২০
X