সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা

কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্র। ছবি : কালবেলা
কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্র। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পর ওই পরীক্ষা বাতিল করে নতুন সিলেবাসের প্রশ্নে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ কেন্দ্রে মোট ৭৬৩ পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৭৬০ জন উপস্থিত ছিলেন।

কেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার এসএসসি পরীক্ষার প্রথম দিন ছিল। ওই কেন্দ্রে পরীক্ষা শুরু হলে সৃজনশীল অংশের প্রশ্নপত্র বিতরণের সময় দুটি হলের ১৭৭ পরীক্ষার্থীর মধ্যে ভুলবশত ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করা হয়। বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীরা দায়িত্বরত শিক্ষকদের অবহিত করলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে ভুল স্বীকার করে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং অতিরিক্ত দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত সময় দেওয়া হলেও নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই তাদের কাছ থেকে খাতা নিয়ে নেওয়া হয়েছে। যা তাদের জন্য আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে কেন্দ্রসচিব মো. আবদুল মতিন সরকার বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল ছিল। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধান করা হয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আলী জিন্নাহ বলেন, একটি কেন্দ্রের দুটি হলে ভুলবশত পরীক্ষার্থীদের পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। পরে ছাত্রছাত্রীদের যাতে ক্ষতি না হয়, সে জন্য যে সময়টা নষ্ট হয়েছিল, ওই সময় অতিরিক্ত দিয়ে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১০

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১১

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১২

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৪

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৫

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৭

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৮

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৯

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

২০
X