মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

১৫ বছর কেটেছে মালয়েশিয়ার জঙ্গলে, ২৭ বছর পর দেশে ফিরছেন আমির

মালয়েশিয়ার জঙ্গলে ১৫ বছর কাটানো আমির হোসেন। ছবি : কালবেলা
মালয়েশিয়ার জঙ্গলে ১৫ বছর কাটানো আমির হোসেন। ছবি : কালবেলা

দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরছেন শরিয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা, মালয়েশিয়া প্রবাসী আমির হোসেন তালুকদার।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১২টা ১০ মিনিটে বাতিক এয়ারের (OD162) ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

জানা যায়, প্রায় ৩০ বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। প্রবাস জীবনের শুরুতে প্রথম তিন বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী ২৭ বছর ধরে তার কোনো খোঁজ পায়নি পরিবার। সময়ের সঙ্গে সঙ্গে স্বজনরা প্রায় ধরে নিয়েছিলেন হয়তো তিনি আর বেঁচে নেই।

সম্প্রতি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্যোগে এক নাটকীয় মোড় নেয় এই ঘটনা। স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ার জঙ্গলে মানবেতর জীবনযাপন করছিলেন। সেখান থেকে উদ্ধার করে তার পরিচয় শনাক্তে এগিয়ে আসেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস ও পেনাং রাজ্যের দিপু নামের এক প্রবাসীর উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারিত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা আমির হোসেনকে শনাক্ত করেন। এরপর প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাসের উদ্যোগে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে।

এই ফিরে আসা শুধু একটি মানুষের নয়, এটি এক পরিবারের বহু বছরের অপেক্ষা, বেদনা ও আশার অবসান। একইসাথে এটি প্রবাস জীবনের ঝুঁকি ও অনিশ্চয়তার একটি মর্মস্পর্শী উদাহরণ, যা আমাদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১০

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১১

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১২

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৪

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৫

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

২০
X