নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

সেই খুদে হাফেজকে সংবর্ধনা দিলেন ইউএনও

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে হাফেজ হাসানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে ১০ হাজার টাকা উপহার প্রদান করা হয়। ছবি : কালবেলা
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে হাফেজ হাসানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে ১০ হাজার টাকা উপহার প্রদান করা হয়। ছবি : কালবেলা

দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর হাফেজ মুহাম্মাদ হাসানকে সংবর্ধনা দিয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইউম খান। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদে হাফেজ হাসানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নগদ ১০ হাজার টাকা উপহার প্রদান করা হয়।

মুহাম্মাদ হাসান নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের শওকত হাওলাদারের ছেলে। দুই বোনের একমাত্র ভাই এবং পরিবারের সবচেয়ে ছোট সন্তান সে। মাত্র ৯ বছর বয়সে ৬ মাস ৮ দিনে হাফেজ হয়েছে সে। নড়িয়ার প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান তাহসিনুল কুরআন কওমি মাদ্রাসার ছাত্র হাসান।

মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার নিয়মিত অধ্যবসায় ও কোরআনের প্রতি গভীর ভালোবাসার কারণেই এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। আজ ইউএনও তাকে সংবর্ধনা দিয়েছেন। এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্ব ও সম্মানের।

হাসানের বাবা শওকত হাওলাদার বলেন, আমার ছেলে কোরআন হাফেজ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। উপজেলা প্রশাসনের এ সম্মান আমাদের পরিবারের জন্য বড় প্রাপ্তি।

নড়িয়া উপজেলার ইউএনও মো. আব্দুল কাইউম খান বলেন, কালবেলায় সংবাদের মাধ্যমে জানতে পারি হাফেজ হাসান খুব অল্প সময়ে কোরআনে হাফেজ হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছি। তার এ অর্জন সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১১

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১২

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৩

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৫

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৬

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৭

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৮

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৯

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

২০
X