গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না : নুরুদ্দিন অপু

খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন হুইপ নুরুদ্দিন আহাম্মেদ অপু । ছবি : কালবেলা
খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন হুইপ নুরুদ্দিন আহাম্মেদ অপু । ছবি : কালবেলা

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ‘কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। কাজের গুণগত মান নিশ্চিত করা সরকারের দৃঢ় অঙ্গীকার।’

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট প্রাঙ্গণে খাল খনন, পুনঃখনন, সংস্কার কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো ঠিকাদার বা কর্মকর্তার সঙ্গে কোনো ধরনের সমঝোতা করা যাবে না। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে অটল থাকতে হবে।’

তিনি বলেন, ‘শরীয়তপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে ছয়টি সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে এসব কাজ শুরু হবে।’

এ ছাড়া গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলায় জয়ন্তী নদীর ওপর বেশ কয়েকটি বড় সেতু নির্মাণ এবং দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে হুইপ বলেন, অল্প সময়ের মধ্যেই জনগণের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিখাতে সহায়তা, সীমান্ত এলাকার মানুষের জন্য ভাতা এবং কৃষকদের বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বে খুব কমই দেখা যায়, কোনো রাষ্ট্রনায়ক ক্ষমতায় এসে এত দ্রুত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে যান। আমাদের প্রধানমন্ত্রীর কথার সঙ্গে কাজের মিল রয়েছে।’

প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন, পুনঃখনন, সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে খাল খনন, পুনঃখনন, সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সভাপতি মিয়া সাহাবুদ্দিন বাচ্চু এবং জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১০

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১১

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৩

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৫

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৬

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৭

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৮

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X