বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে খালের অবৈধ বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা

বাগেরহাটে খালের অবৈধ বাঁধ অপসারণ। ছবি : সংগৃহীত
বাগেরহাটে খালের অবৈধ বাঁধ অপসারণ। ছবি : সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের গোদাড়া খালে দীর্ঘদিন ধরে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যক্তি খালটি দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল। পূর্ববর্তী সময়ের মতোই সরকার পরিবর্তনের পরও নতুন করে আবারও খালটি দখলের চেষ্টা চলে। এতে করে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এদিকে, গুদারা খালের প্রায় আড়াই কিলোমিটার খনন কাজ শুরু হলেও কিছু প্রভাবশালী ব্যক্তি বাঁধ অপসারণে বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মজুরুল হক রাহাদের সহযোগিতায় বাঁধটি অপসারণ করা হয়।

বাঁধ অপসারণের ফলে খালের পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষকরা আবারও স্বাচ্ছন্দ্যে ফসল উৎপাদন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, এ ধরনের অবৈধ দখলদারদের আইনের আওতায় এনে খালসহ সকল প্রাকৃতিক জলাধার উন্মুক্ত রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X