ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে চীন থেকে এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

চীনা যুবক চেন বাও মিং ও কুষ্টিয়ার ভেড়ামারার তরুণী তাসলিমা। ছবি : কালবেলা
চীনা যুবক চেন বাও মিং ও কুষ্টিয়ার ভেড়ামারার তরুণী তাসলিমা। ছবি : কালবেলা

ভৌগোলিক সীমানা পেরিয়ে প্রেমের টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ছুটে এসেছেন এক যুবক। দীর্ঘ এক বছরের অনলাইন সম্পর্কের পরিণয় টানতে গত সোমবার (২০ এপ্রিল) স্থানীয় তরুণী তাসলিমা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চীনা যুবক চেন বাও মিং (২৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা খাতুনের (২০) সঙ্গে চীনের গাতসু প্রদেশের বাসিন্দা চেন ইউয়ানঝির ছেলে চেন বাও মিংয়ের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। দীর্ঘ এক বছর অনলাইনে আলাপচারিতার মাধ্যমে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

চেন বাও মিং পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। পরিবারের সম্মতি নিয়েই গত সোমবার তিনি বাংলাদেশে পৌঁছান। এরপর উভয় পরিবারের উপস্থিতিতে কুষ্টিয়া আদালতে তাদের আইনি বিবাহ (কোর্ট ম্যারেজ) সম্পন্ন হয়। বর্তমানে এই দম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন।

বিদেশি জামাই আসার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার তাসলিমার বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়। আশপাশের গ্রাম থেকেও শত শত মানুষ চীনা এই যুবককে একনজর দেখতে আসছেন। এলাকাবাসীর মধ্যে এই বিয়ে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল লক্ষ্য করা গেছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে তাসলিমা খাতুন বলেন, উভয় পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমার বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি এই বিয়েতে অত্যন্ত খুশি।

চীনা যুবক চেন বাও মিং জানান, পারিবারিক অবস্থা যা-ই হোক, আমি তাসলিমাকে ভালোবাসি। তার পরিবার খুবই দয়ালু ও বন্ধুসুলভ, তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খুব দ্রুতই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আমি আমার স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X