চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আলাদা লাইনে জ্বালানি পাচ্ছেন শিক্ষকরা

আলাদা লাইনে জ্বালানি তেল নিচ্ছেন চাটখিলের শিক্ষকরা। ছবি : কালবেলা
আলাদা লাইনে জ্বালানি তেল নিচ্ছেন চাটখিলের শিক্ষকরা। ছবি : কালবেলা

চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন পাঠদান অব্যাহত রাখতে নোয়াখালীর চাটখিল উপজেলায় শিক্ষকদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল থেকে উপজেলার একটি ফিলিং স্টেশনে প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য আলাদা লাইনে অকটেন সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসনের এই সিদ্ধান্তের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। জ্বালানি সংকটের কারণে গত কয়েকদিন ধরে এলাকার পাম্পগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তি চরমে পৌঁছায়। বিষয়টি নজরে আসার পর শিক্ষকদের বিড়ম্বনা কমাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষকরা যেন তেলের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করেন, সেজন্য তারা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে আলাদা বিশেষ লাইনে জ্বালানি সংগ্রহ করতে পারছেন।

এই উদ্যোগ সম্পর্কে চাটখিল উপজেলার কলেজ শিক্ষক মহি উদ্দীন বাবু সন্তোষ প্রকাশ করে বলেন, ‘জ্বালানি সংকটের এই সময়ে তেলের পাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা সবার জন্যই বড় একটা ভোগান্তি। যা কর্মজীবীদের জন্য সাধারণের চেয়ে বেশি। দীর্ঘ লাইনের কারণে অনেক সময় কলেজের নির্ধারিত ক্লাসে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ইউএনও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আমাদের সময়ের গুরুত্ব বুঝে এই বিশেষ ব্যবস্থা করেছেন, তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘একদিকে এসএসসি, দাখিল ও সমমনান পরীক্ষা চলমান, অপরদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস চলছে। এসময়ে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা যাতে তেল নিতে এসে দীর্ঘক্ষণ রোদে বা লাইনে দাঁড়িয়ে কষ্ট না পান, সময় নষ্ট না হয়, সেজন্যই মূলত এই ব্যবস্থা। তারা যেন কোনো বিড়ম্বনা ছাড়াই তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সেটি নিশ্চিত করতেই প্রশাসনের এই বিশেষ ব্যবস্থা।’

অন্যান্য পেশাজীবীদেরকেও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে চাটখিলের তারাজ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সাধারণ গ্রাহকদের লেনের পাশেই শিক্ষকদের জন্য রাখা বিশেষ লেনে সুশৃঙ্খলভাবে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সেখানে উপস্থিত থেকে তেল সরবরাহ তদারকি করছেন।

এই সুবিধার ফলে উপজেলার সকল স্তরের শিক্ষকরা অত্যন্ত খুশি। স্থানীয়রা বলছেন, শিক্ষকদের সম্মান দেওয়ার এই সংস্কৃতি সমাজের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১০

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১১

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৩

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৫

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৬

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৭

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৮

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X