চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তুমুল বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রাম নগরী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তীব্র বাতাস ও ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর হঠাৎ আকাশ কালো হয়ে নেমে আসে তুমুল বৃষ্টি, যা কয়েক ঘণ্টা ধরে অব্যাহত থাকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়তে থাকে।

ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, মুরাদপুর, হালিশহর ও রহমতগঞ্জ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবর্তক এলাকায় চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া পথচারী আবুল খায়ের বলেন, বৃষ্টির কারণে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রিকশা ও সিএনজি না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে, আর যা পাওয়া যাচ্ছে তার ভাড়াও বেশি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, প্রবর্তক এলাকার জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে পানি চলাচলে বিঘ্ন ঘটছে।

এদিকে তীব্র বাতাসের কারণে নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

কালবেলা/এইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১০

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১১

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১২

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৪

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৫

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৬

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৭

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৮

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৯

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

২০
X