সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি:
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

থানায় তদবির করতে গিয়ে গ্রেপ্তার বিএনপি নেতা

গ্রেপ্তার বিএনপি নেতা আব্দুর রাজ্জাক । ছবি : কালবেলা
গ্রেপ্তার বিএনপি নেতা আব্দুর রাজ্জাক । ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে একটি সংঘর্ষের মামলার প্রধান আসামি হয়েও দাপট দেখিয়ে থানায় তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মো. আব্দুর রাজ্জাক নামে এক বিএনপি নেতা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাতে তাড়াশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক উপজেলার তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গাবরগাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গাবরগাড়ি জামে মসজিদের একটি পুকুর দখল নিয়ে মসজিদ কমিটির সঙ্গে ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মো. এনামুল হক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের দীর্ঘদিনের বিরোধ চলছিল গত ১৭ এপ্রিল এনামুল ও রাজ্জাকের নেতৃত্বে একদল লোক জোরপূর্বক ওই পুকুর থেকে প্রায় ৮-১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়।

এর প্রতিবাদে গত ১৮ এপ্রিল গ্রামবাসী ও মসজিদ কমিটির পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, আব্দুর রাজ্জাক ও তার লোকজন ওই মানববন্ধনে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে নারীসহ অন্তত ১৮ জন গুরুতর আহত হন।

উক্ত সংঘর্ষের ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে মো. তোজ্জামেল হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন, যেখানে আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়। মামলার প্রধান আসামি হওয়া সত্ত্বেও সোমবার রাতে রাজ্জাক অন্য একটি বিষয়ে তদবির করতে থানায় যান। পুলিশ তার পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ‘আব্দুর রাজ্জাক একটি সংঘর্ষের মামলার এক নম্বর আসামি। তিনি থানায় আসার পর বিষয়টি নজরে আসায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১০

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১১

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

১২

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

১৩

‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব’

১৪

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১৫

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

১৬

স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?

১৭

বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

১৮

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

১৯

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

২০
X