সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঝড়ে গাছ ভেঙে  প্রাণ গেল গৃহবধূর

কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে। ছবি : কালবেলা
কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে নাছিমাম খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলার বালশাবাড়ি পুকুরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাছিমা খাতুন ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালশাবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ঘরের উপর গাছ ভেঙে পড়ে। গাছের নীচে পড়ে গৃহবধূ নাছিমা ঘটনাস্থলেই মারা যান।

আরও জানা যায়, মাত্র দেড় মিনিট স্থায়ী এই ঝড়ে উপজেলার কয়ড়া, বাঙ্গালা, সলঙ্গা, রামকৃষ্ণপুর, পূর্ণিমাগাঁতী ও বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাঁচা ঘর-বাড়ী, গাছপালা ভেঙে যায়। এসব অঞ্চলের ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, বেশকিছু মাঠে ধান গাছ পড়ে ফসলের আংশিক ক্ষতি হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, সোমবার ভোর রাতে ঝড়ে গাছ ভেঙে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে তার পরিবাররের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১০

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১১

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

১২

বিশ্বকাপে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণের উদ্যোগ

১৩

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৪

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

১৫

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্তে কমলো তেলের দাম

১৬

প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ করছে চসিক : মেয়র শাহাদাত

১৭

ছুটির দিনে যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

১৮

চট্টগ্রামে আর্জেন্টিনাকে ২ গোলে হারাল ব্রাজিল

১৯

ইতিহাসের এই দিনে

২০
X