রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে বিশেষ অভিযানে শামীমের স্ত্রীসহ ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৪ মে) রাত আড়াইটার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধে জড়িত একটি চক্র সেখানে সক্রিয়।

অভিযোগ অনুযায়ী, ওই এলাকার বাসিন্দা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ ডজনখানেক মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

এদিন রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ওসি কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শামীম মিয়াকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হলে তার অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হয়।

এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে, পিকআপ ভ্যানের চাকা কেটে দেয় এবং পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। পরে হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নেয় তারা। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। এরপর এলাকায় অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘অভিযানের সময় ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করা হলেও তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে।’

এ ঘটনায় বাংলাদেশ পুলিশ রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আহত আরেক নারী 

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

১০

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১৩

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১৪

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৫

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৬

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৭

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৮

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৯

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

২০
X