হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের বাস ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ বাস টার্মিনালে রাখা বাস। ছবি : কালবেলা
হবিগঞ্জ বাস টার্মিনালে রাখা বাস। ছবি : কালবেলা

হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাস ও সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে গতকাল মঙ্গলবার (১২ মে) গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৩ মে) সকাল থেকে মহাসড়ক দিয়ে হবিগঞ্জ-সিলেট রুটে হবিগঞ্জ থেকে সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ থেকে সিলেটসহ কোনো রুটে বাস ছেড়ে যায়নি। আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেককে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

তবে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল চৌধুরী জানিয়েছেন, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসগুলো আটকে রাখা হয়। এর প্রতিবাদেই হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। হবিগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ করার পর প্রশাসনের আশ্বাস এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে মঙ্গলবার মধ্যে রাত থেকে আমাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে সব বিষয় সমাধানের আগ পর্যন্ত শ্রীমঙ্গল ভায়া মৌলভীবাজার রোডে হবিগঞ্জের কোনো বাস চলবে না।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, বাস চলাচল স্বাভাবিক হয়েছে৷ দুপক্ষ সম্মত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ

যুদ্ধ চলাকালে যেভাবে মার্কিন সেনাদের ওপর নজরদারি করেছে ইরান

দুই মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধরা

জাহিদ হাসানের নতুন নাটক ‘পথহারা মন’

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা, সর্বোচ্চ কত?

মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে চসিক মেয়র, দ্রুত সমাধানের নির্দেশ

কুমিল্লায় একটি কলেজ ছাড়া কোথাও কোনো দুর্যোগ হয়নি: শিক্ষামন্ত্রী

১০

শিগগিরই বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খোলা হবে: জেলা প্রশাসক

১১

ঢাবি আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

বিশ্বকাপের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ

১৩

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

১৪

কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

১৫

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত  / বাজারে এলো নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ 

১৬

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

১৭

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

১৮

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

১৯

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

২০
X